```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল মহাকুম্ভে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মহাকুম্ভে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজে যাচ্ছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মেলা চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ ভুটানের রাজা মঙ্গলবার পুণ্যস্নানে আসার জন্য মুখ্যমন্ত্রী যোগীও প্রয়াগরাজেই রয়েছেন ৷ প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার তিনি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ৷ বুধবার সকাল 10টা নাগাদ বিশেষ বিমানে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে হেলিকপ্টারে নৈনির দিল্লি পাবলিক স্কুল মাঠে অবতরণ করবেন ৷ এরপর 10টা 45 মিনিটে আড়িয়াল ঘাটে যাবেন ৷ সেখান থেকে নৌকা করে সঙ্গম নাকে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ কুম্ভমেলা চত্বরে বেলা 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত সময় সংরক্ষিত করা হয়েছে ৷ স্নানের পর কিছু বিশিষ্ট সাধু-ঋষিদের সঙ্গেও দেখা করতে পারেন মোদি ৷ এরপর দুপুর সাড়ে 12টা নাগাদ একই পথে নয়াদিল্লি ফিরে আসার কথা রয়েছে তাঁর ৷ সময়সূচি অনুযায়ী, মহাকুম্ভে আড়াই ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী ৷ তবে এবার প্রয়াগরাজ সফরে তিনি সম্প্রীতির বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর ৷

error: Content is protected !!