১০ বছরের গোল্ডেন ভিসা নিয়ে দুবাইয়ে টুলু মণ্ডল! দেশে ফেরাতে প্রত্যর্পণের পথে কেন্দ্র, সুপ্রিম কোর্টে জোর সওয়াল
বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে দেশে ফেরাতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। দুবাইয়ে থাকা টুলু মণ্ডলকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বিদেশে চলে যাওয়া এবং বিপুল সম্পত্তির উৎস নিয়ে তদন্ত চলছে। […]
আরও পড়ুন
