```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যুর আশঙ্কা, আহত বহু 

মহাকুম্ভের সঙ্গমে পদপিষ্ট হওয়ার ঘটনা ৷ অনেকের হতাহতের আশঙ্কা ৷ মৌনী অমাবস্যায় অমৃতস্নান হল মহাকুম্ভের সবচেয়ে উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ আচার ৷ সেই উপলক্ষে বুধবার সঙ্গমে 10 কোটি পুণ্যার্থীর ভিড় হবে বলে আশা করা হচ্ছে ৷ 144 বছর পর ‘ত্রিবেণী যোগ’ নামে একটি বিরল যোগ এই দিনটির আধ্যাত্মিক তাৎপর্য আরও বাড়িয়ে তুলেছে ৷ তাতেই জনবিস্ফোরণ হওয়ার আশঙ্কা ৷ বুধবার ভোর থেকেই পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী ৷ মৌনী অমাবস্যায় তিল ধারণের জায়গা নেই সঙ্গম চত্বরে ৷ স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রবল জনজোয়ারের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় ৷ 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে ৷ চলছে উদ্ধারকাজ ৷ আহতদের স্বরূপরাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার রাত 1.30 মিনিট নাগাদ সঙ্গম উপকূলে এই ঘটনা ঘটে । ঠেলাঠেলিতে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন । এরপর লোকজন তাদের পিষে দিয়ে এগিয়ে যায় । এতে পরিস্থিতি আরও খারাপ হয় । এই ঘটনায় নিহতদের সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি । আহতদের সঙ্গম ব্যাংক থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই বিষয়ে মহাকুম্ভ মেলা স্পেশাল ডিউটি ​​অফিসার আকাঙ্খা রানা বলেন, “সঙ্গমে ব্যারিকেড ভেঙে কিছু লোক আহত হয়েছে ৷ তবে আহতদের সঠিক হিসাব এখনও আমাদের কাছে নেই ৷ মেলা চত্বরে অস্থায়ী কেন্দ্রীয় হাসপাতালে পাঠানো হয়েছে তাদের । কয়েকজন প্রশাসনিক কর্তা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি আহতদের পরিবারের লোকজনও সেখানে পৌঁছেছেন ।” প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মৃত অবস্থাতেই অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত ২টো নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ। পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি। পদপিষ্টের ঘটনার পরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে র‌্যাফ নামানো হয়েছে। একই সঙ্গে পৌঁছেছে এনএসজি-র দলও। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, প্রায় ১০ কোটি পূণ্যার্থী মৌনী অমাবস্যার শাহি স্নান সারতে হাজির হতে পারেন মহাকুম্ভে। সেই অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। তারপরেও দুর্ঘটনা এড়ানো গেল না। গত ১৭ দিনে মহাকুম্ভ মেলায় ইতিমধ্যেই ১৫ কোটিরও বেশি তীর্থযাত্রী সঙ্গম এবং ঘাটে পবিত্র স্নান সেরেছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, শুধুমাত্র মঙ্গলবারেই ৪.৮ কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। মকর সংক্রান্তির অমৃত স্নানে সেই সংখ্যা ছিল সাড়ে ৩ কোটি।

error: Content is protected !!