```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পাঁঠার জন্মদিন পালন, কেক কেটে সেলিব্রেশন

চুঁচুড়ার পাঁঠাকে ঘিরেই দেখা গেল উৎসবের মেজাজ ৷ এলাহি আয়োজনে সেই পাঁঠার (পুরুষ ছাগল) জন্মদিন পালন হল ৷ কেক কেটে, প্রায় শতাধিক অতিথিকে মুরগির মাংস সহযোগে চর্ব্য-চোষ্য খাইয়ে চলল সেলিব্রেশন ৷ চুঁচুড়ার বুনোকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দারা হইহই করে গৃহপালিত পাঁঠার জন্মদিন পালন করলেন । গতবছর ২ জানুয়ারি বলি প্রদত্ত একটি পাঁঠা চলে আসে এলাকার বাসিন্দা বাবলু ওঁরাওয়ের বাড়িতে । সেই থেকে টানা এক বছর সন্তান স্নেহে তাকে পালন করেন তিনি । পাঁঠাটির নাম দেন রাজা । রাজাকে কাছে পাওয়ার এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে তার জন্মদিন পালনের সিদ্ধান্ত নেন বাবলু ৷ সেই অনুযায়ী বেলুন ও আলোর মালায় সাজানো হয় বাড়ি ৷ রাজাকে লাল জামা ও টুপি পরিয়ে কেক কাটানো হয় ৷ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়ে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় ৷ মেনুতে ছিল, ভাত, সবজি ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি-সহ বিভিন্ন পদের রান্না ৷ পাত পেড়ে চলে খাওয়া দাওয়া, হই-হুল্লোড় ৷ ইংরেজি বর্ষবরণের উৎসবকে অন্য মাত্রা দিয়েছে পাঁঠার বার্থ ডে সেলিব্রেশন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!