ফের মুখ্যসচিবকে রাজভবনে তলব

ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের তুঙ্গে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ভোট পরবর্তী বিক্ষিপ্ত হিংসা রিপোর্ট তলব করায় অস্বস্তি আরও বাড়ছিল। তাই রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে শনিবার সেসব রিপোর্ট নিয়ে সন্ধেবেলা রাজভবনে দেখা করতে বলেন ধনকড়। বাস্তবে দেখা গেল, তাঁর তলব পেয়ে রাজভবনে গিয়েছেন মুখ্যসচিব আলাপন […]

আরও পড়ুন

করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর, বাদ মমতা বন্দ্যোপাধ্যায়

দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি। করোনতে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। যে কয়েকেটি রাজ্যে করোনা পরিস্থিতে ভয়াবহ সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র, মধ্য প্রদেশ,  হিমাচল প্রদেশ ও তামিলনাড়ুর  মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন তিনি। বাদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

আরও পড়ুন

করোনায় আক্রান্ত বাচিক শিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু

করোনায় আক্রান্ত হলেন বাচিক শিল্পী দম্পতি জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসু। গতকাল শুক্রবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জগন্নাথ বসু। পাশাপাশি, তাঁর স্ত্রী ঊর্মিমালা বসুও মারণ এই ভাইরাসে সংক্রামিত। তবে এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। জগন্নাথ বসুর শারীরিক অবস্থা এই মুহূর্তে মোটের উপর ভালো আছে বলেই সূত্রের খবর। বেশ কিছুদিন ধরেই এই দম্পতির শরীর […]

আরও পড়ুন

আগামী ১০ মে থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা মিজোরামে

আগামী ১০ মে থেকে আগামী সাত দিনের জন্য সপূর্ণ লকডাউন মিজোরামে। শুক্রবারই মিজোরামের সরকার জানিয়েছে, নির্দিষ্ট দিনে সকাল ৪ টে থেকে লকডাউন জারি হবে রাজ্যে। ১৭ মে সকাল ৪ টে পর্যন্ত লাগু থাকবে নিষেধাজ্ঞা। ওই সাতদিনের মধ্যে আইজল ছাড়া জেলা সদরের কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। তবে নিষেধাজ্ঞার মধ্যে ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য […]

আরও পড়ুন

কাবুলে মেয়েদের স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৫, আহত ৫২

কাবুলে মেয়েদের স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন ৫২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। সূত্রের খবর, শনিবার বিকেল নাগাদ দশত-ই-বার্চি এলাকার সায়িদ-উল-সুহাদা নামক একটি মেয়েদের স্কুলের কাছেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। আধিকারিকরা বিস্ফোরণের কারণ জানাতে পারেননি এখনও। কোনও […]

আরও পড়ুন

এবার ভিন রাজ্য থেকে আসা বাস যাত্রীদেরও রাখতে হবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

বিমান এবং ট্রেনের পর এবার বাসেও চালু হচ্ছে আরটি-পিসিআর টেস্ট। এবার থেকে বাসে ভিন রাজ্য থেকে এরাজ্যে আসতে গেলে সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। বাসে ওঠার ৭২ ঘন্টা আগে যাত্রীকে এই পরীক্ষা করাতে হবে। রাজ্য পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখবর। শনিবার পরিবহন দপ্তরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পরিবহনের একটি […]

আরও পড়ুন

কেন্দ্রের ভূমিকায় অখুশি, অক্সিজেনের সঙ্কট মেটাতে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট, নেতৃত্বে বাঙালি চিকিৎসক

অক্সিজেন বণ্টনে কেন্দ্রের ভূমিকায় আগে থেকেই অখুশি শীর্ষ আদালত। তাই এবার সেই কাজে ১২ সদস্যের এক জাতীয় টাস্ক ফোর্স গঠন করল। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতোষ বিশ্বাস। সারা দেশে যৌক্তিক ও ন্যায়সঙ্গত ভাবে মেডিক্যাল অক্সিজেনের জোগান, সরবরাহ এবং জীবনদায়ী ওষুধের সরবরাহ খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। রাজ্য এবং […]

আরও পড়ুন

অযথা গ্রেফতার নয়, করোনায় জেলে ভিড় কমাতে তৎপর সুপ্রিম কোর্ট, বন্দিদের প্যারোলে ছাড়ার নির্দেশ

জেলে করোনা সংক্রমণ রুখতে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। শনিবার শির্ষ আদালতের পক্ষ থেকে একটি নির্দেশে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া গ্রেফতার করা থেকে বিরত থাকতে হবে পুলিশকে। কারণ, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় জেলে ভিড় বাড়লে মুশকিল। শনিবার সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন জেলে ভিড় কমাতে নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। এর আগে শুক্রবার আদালতের […]

আরও পড়ুন

‘চোর, লম্পট, দুশ্চরিত্রদের জন্যই এই হাল’, রাজ্য নেতাদের বিরুদ্ধে দিল্লিতে নালিশ করবেন তথাগত রায়

তিনি দেশের তিনটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। সেই সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও। এখন তিনিই কার্যত হয়ে উঠেছেন বিজেপির ‘ঘরশত্রু বিভীষণ’। একুশের যুদ্ধে বাংলায় গোহারা বিজেপিকে এখন তিনি নিত্যদিনই তুলোধনা করছেন। কখনও তাঁর আক্রমণের মুখে পড়ছেন খোদ সঙ্ঘের নেতারা, আবার কখনও কেন্দ্রের শীর্ষ নেতারা। তাঁর আক্রমণ থেকে বাদ পড়েননি রাজ্য বিজেপির নেতা থেকে টলি […]

আরও পড়ুন

খয়রাশোলে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, অভিযুক্ত বিজেপি

ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত বীরভূমের খয়রাশোল ৷ এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । মৃতের নাম কান্ত বাউড়ি (33) । আহত হয়েছেন বেশ কয়েকজন । পাল্টা বিজেপি কর্মীদের বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় ৷ এদিন বীরভূমেই রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ।

আরও পড়ুন
error: Content is protected !!