গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩ জন। গত কয়েকদিনের তুলনায় সামান্য বাড়ল সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৪ জন রোগীর। কিছুটা সংক্রমণ বাড়লেও এই সময়ে সুস্থতার হার ভালোই। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২ জন। এই নিয়ে এপর্যন্ত এই রোগে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫ জন রোগীর। সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৮৬ কোটিরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

error: Content is protected !!