স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে হাসপাতালের বিরুদ্ধে এফআইআর, বিধায়কদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে এবার হাসপাতালের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন বিধায়কদের। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার ধাঁচে এ রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মেলে  স্বাস্থ্যসাথী প্রকল্পে। ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে নিতে পারেন নাগরিকরা। কিন্তু এই কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হয়রানি অভিযোগ উঠেছে বারবার। এমনকী, রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

error: Content is protected !!