গ্রাহক সেজে বারামুলার মদের দোকানে ঢুকে গ্রেনেড হামলা, মৃত ১, জখম ৩

বারামুলার মদের দোকানে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা ৷ এই ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ৷ জখম হন আরও তিনজন ৷ পুলিশ জানিয়েছে, গ্রাহক সেজে দোকানে এসেছিল হামলাকারীরা। কাশ্মীর জোন পুলিশ টুইটে জানিয়েছে, “বারামুলায় একটি সদ্য নির্মিত মদের দোকানের ভেতরে হ্যান্ড গ্রেনেড ছোড়ে জঙ্গিরা ৷ চারজন কর্মী জখম হন ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ তাঁরা প্রত্যেকেই জম্মু ডিভিশনের বাসিন্দা ৷ অপরাধীদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়েছে ৷”পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “বোরখা পরে এক বাইকআরোহী মদের দোকানের সামনে এসে দোকানের জানলা দিয়ে একটি গ্রেনেড ভেতরে ছুড়ে বাইকে চেপে পালিয়ে যায় ৷”

error: Content is protected !!