
দীর্ঘ ২ বছর পর আগামী ২৯ মে থেকে চালু হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস
দীর্ঘ দু’বছর পর চালু হতে চলেছে প্রতিবেশী দু’দেশের মধ্যে চলা আন্তর্জাতিক জোড়া ট্রেন। দুই বাংলার মধ্যে আগামী ২৯ মে থেকে ছুটবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল এই ট্রেন দু’টি। পূর্ব রেলের তরফে বুধবার ফের এই ট্রেনগুলির চালুর খবর জানানো হয়েছে। প্রসঙ্গত, কলকাতা থেকে ঢাকার মধ্যে চলে এই মৈত্রী এক্সপ্রেস। অন্যদিকে, বন্ধন এক্সপ্রেস ছোটে কলকাতা থেকে খুলনা রুটে। পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এই জোড়া ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


