বিরিয়ানির দোকানে শুটআউটে কাণ্ডে হুমকি ফোন সূত্র ধরে গ্রেপ্তার যুবক

হুমকি ফোন এবং হোয়াটসঅ্যাপের সূত্র ধরে বারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকানে শুটআউটের ঘটনায় প্রথম গ্রেপ্তারি। বুধবার একজনকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীরা জানান, ধৃতের নাম অভিষেক ঝাঁ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনার দিন বিরিয়ানির দোকানে আরও দু-তিনজন দুষ্কৃতী ছিল। তারাই অন্যদের খবর দিচ্ছিল। তোলা আদায়ের জন্য ভয় দেখাতেই দুষ্কৃতীরা গুলি চালায় বলেই পুলিশের অনুমান। যে বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা গুলি চালায় সেটিও চিহ্নিত করা গিয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবিষয়ে বারাকপুর পুলিশ কমিশনারের এক আধিকারিক জানান, বারাকপুর বারাসত রোড সংলগ্ন অনেকগুলি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তাছাড়া হুমকি ফোন এবং মেসেজ বিশ্লেষণ করা হয়েছিল। তার থেকেই অনেকগুলি সূত্র পাওয়া যায়। সেইমতো কয়েকজন সন্দেহভাজনের উপর নজরদারি চালানো হয়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

error: Content is protected !!