```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অবশেষে শুল্ক কমানোর ঘোষণা কেন্দ্রের, সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল, উজ্জ্বলা যোজনার গ্যাসেও বড় ছাড়

প্রায় রোজই বাড়ছিল পেট্রোল-জিজেলের দাম।  জ্বালানি তেলে শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার ৷ পেট্রোলে লিটার পিছু ৮ টাকা ও ডিজেলে লিটার পিছু ৬ টাকা করে কমানো হল ৷ শনিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ফলে অনেকটাই স্বস্তি পেলেন আমজনতা। তিনি জানিয়েছেন, এই শুল্কহ্রাসের জেরে লিটার পিছু পেট্রোলের দাম ৯টাকা ৫০পয়সা ও ডিজেলের দাম ৭ টাকা করে কমবে ৷ এছাড়া এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন উজ্জ্বলা যোজনায় যাঁরা রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন, তাঁদের দু’শো টাকা করে ভর্তুকি দেওয়া হবে৷ বছরে ১২টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে৷ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটারে লিখেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন থেকে দায়িত্ব নিয়েছেন, সেই সময় থেকেই গরিব মানুষের কল্যাণের লক্ষ্য়েই সরকার কাজ করে চলেছে ৷ সেই কারণে পূর্বতন সরকারগুলির থেকে মোদি সরকারের সময়ে মূল্যবৃদ্ধি অনেকটাই কম রয়েছে ৷ 

error: Content is protected !!