```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে মৃত ২২, গুরুতর আহত ৬

উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে প্রাণ হারালেন কমপক্ষে ২২জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন ৷ মৃত ও আহতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷  রবিবার যমুনত্রী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দামটার কাছে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি৷ বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন ৷ ২২ জনের মৃত্যু হয়েছে, ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ৷

error: Content is protected !!