```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জাতীয় সড়ক অবরোধে প্ররোচনার অভিযোগ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

হজরত মহম্মদকে অপমান ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ৷ বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররোচনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে ৷ এ দিন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত ৷ সেই রাজ্যে গুরুত্বপূর্ণ দু’টি জাতীয় সড়ক টানা ১১ ঘণ্টা অবরোধ করে রাখা হয়েছিল ৷ সেখানে টায়ার পোড়ানো এবং ইট ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মামলাকারী দেবদত্ত মাঝি ৷ রাজ্যের গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধে কারা যুক্ত তাঁদের খুঁজে বের করতে এই জনস্বার্থ মামলা বলে জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে এনআইএ তদন্ত দাবি করেছেন দেবদত্ত ৷ প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন ৷

error: Content is protected !!