```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

বিজেপি-র সঙ্গ ছাড়ার পর কথা ছিল বিকেল চারটেয় রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন নীতিশ কুমার ৷ কথামতোই বিকেলে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার ৷ ইস্তফাপত্র তুলে দিলেন রাজ্যপাল ফাগু চৌহানের হাতে ৷ এদিন রাজভবন যাত্রায় নীতীশের সঙ্গী হয়েছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব৷ রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে নীতীশ জানান, দলের সমস্ত সাংসদ, বিধায়করাই চাইছিলেন বিজেপির সঙ্গে আঁতাত ভেঙে বেরিয়ে আসতে ৷ ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার সাংবাদিকদের বলেন, “আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছি ৷ এনডিএ-র সঙ্গে জোট ভেঙে বেরিয়ে এসেছি ৷ সাংসদ-বিধায়কদের ইচ্ছেতেই এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছি আমরা ৷” যদিও দলের সাংসদদের সঙ্গে পরামর্শ করেই চরম সিদ্ধান্ত গ্রহণ করেন নীতীশ ৷ আরজেডি-র সঙ্গে জনতা দল ইউনাইটেডের নয়া আঁতাতকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও ৷ শুধু তাই নয়, শীঘ্রই নয়াদিল্লিতে সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও ইতিমধ্যেই সেরে ফেলেছেন নীতিশ ৷আগামিদিনে বিহারের ক্ষমতায় আসীন হতে চলা মহাগঠবন্ধনের প্রধান দুই মুখ নীতিশ কুমার এবং লালু-পুত্র তেজস্বী দলের সাংসদ-বিধায়কদের উদ্দেশে বার্তা দিতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই ৷ এই মহাগঠবন্ধনের শরিক হতে চলেছে বামেরাও ৷

error: Content is protected !!