```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বীরভূমে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯ যাত্রী  

বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জন অটোযাত্রীর। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মেটেলডাঙা গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে ৷ জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ মল্লারপুরের দিক থেকে দিনমজুরের কাজ করে একটি অটোতে চড়ে ৮ জন মহিলা পারকান্দি গ্রামে বাড়ি ফিরছিলেন । সেই সময় রামপুরহাটের দিক থেকে মল্লারপুরের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কুশমোড়-সিউড়ি রুটের একটি বাস ৷ মেটেলডাঙা গ্রামের কাছে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক ও ৮ মহিলা যাত্রীর । পুলিশ সূত্রে খবর, অটোটি পারকান্দি গ্রামের বাসিন্দা সীতারাম হেমব্রমের ৷ প্রায় প্রতিদিনই এই অটো করে ধান পুঁততে যেতেন গ্রামের মহিলারা। আজও তাঁরা সেই অটো করেই ফিরছিলেন ।

error: Content is protected !!