বাগুইআটিতে জোড়া খুনের মূল অভিযুক্ত গ্রেফতার হাওড়ায়

বাগুইআটিতে জোড়া খুনের দ্বিতীয় সপ্তাহে হাওড়া স্টেশন থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট । ধৃতের নাম সত্যেন্দ্র চৌধুরী । জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের দিকে পালানোর ছক কষছিল সত্যেন্দ্র ৷ তবে আগে থেকে খবর পেয়ে তাকে বৃহস্পতিবার প্রথমে আটক করে এবং শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, একাধিকবার মোবাইলের সিম এবং ফোন নম্বর বদলে ফেলছিল অভিযুক্ত সত্যেন্দ্র ৷ এভাবেই সে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিল । ঘটনার তদন্ত নেমেছিল সিআইডির গোয়েন্দারা । তবে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের কাছেই আগে খবর আসে, সত্যেন্দ্র এই শহরে গা ঢাকা দিয়ে রয়েছে । ভিন রাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র ৷ ফলে হাওড়া-সহ একাধিক কমিশনারেটের সঙ্গে বিধাননগর কমিশনারেটের খবর দেওয়া-নেওয়া চলছিল ৷ সেই মতো বিধাননগর পুলিশ জানতে পারে সত্যেন্দ্র ট্রেন ধরে বিহারে পালানোর চেষ্টা করছে । বৃহস্পতিবার ট্রেনে ওঠার ঠিক আগের মুহূর্তে তাকে ধরে ফেলে বিধাননগর কমিশনারেট ।

error: Content is protected !!