আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির পুরসভার মেয়র নির্বাচন, ঘোষণা উপরাজ্যপালের

দিল্লি পুরসভার মেয়র নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করলেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। তাঁর দফতর থেকে রবিবার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি  দিল্লি পুরসভার মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপরাজ্যপাল দিল্লি পুরসভার মেয়র পদে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করলেও ওই দিন রাজধানী নতুন মহানাগরিক পাবে কি না, সেটাই সব থেকে বড় প্রশ্ন। মেয়ের নির্বাচনের জন্য পুরসভা এর আগেও বসেছিল। একবার নয়, একাধিকবার। প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরসভা কার্যত কুস্তির আখড়া হয়ে ওঠে। আপ এবং পদ্ম শিবিরের নির্বাচিত পুরপ্রতিনিধিরা হাতাহাতিতে জড়িয়ে যান। ফলে, মেয়র নির্বাচন তো পরের কথা, পুরসভার অধিবেশনই মুলতুবি করে দিতে হয়। আগামী ১৬ ফেব্রুয়ারি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না, একথা জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না।  আগামী বৃহস্পতিবার কোন পক্ষ জয়ী হয়, সে দিকে সকলের নজর থাকবে। 

error: Content is protected !!