এবার ৩৬০০ কর্মী ছাঁটাই করবে মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড

বিখ্যাত মার্কিন মোটরগাড়ি নির্মান প্রতিষ্ঠান ফোর্ড ৩ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি ও ব্রিটেনে কাজ করা সংস্থাটির এই কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এছাড়া ইউরোপের অন্যান্য দেশে এই সংস্থায় কর্মরত কর্মীদের থেকে ছাঁটাই করা হবে ২০০ কর্মীকে। ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জার্মানিতে প্রোডাক্ট ডেভলপমেন্ট ও প্রশাসনিক বিভাগের ২৩০০ কর্মী ছাঁটাই করবে। আর ব্রিটেনে ছাঁটাইয়ের শিকার হতে যাচ্ছে ১৩০০ জন। আগামী তিন বছরে ধাপে ধাপে এই কর্মীদের ছাঁটাই করা হবে।

error: Content is protected !!