আগামী ২ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

তিন মাস হতে চলল তিনি জেলে। আরও একবার জামিনের আবেদন খারিজ হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-র। আবগারি দুর্নীতি কাণ্ডে মণীশ সিসোদিয়াকে আরও জেরার প্রয়োজন আছে বলে তাঁকে ২ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির রোজে অ্য়াভিনিউ আদালত। এদিন, মণীশ সিসোদিয়ার ইডি হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে পেশ করা হয়। সিবিআই এখন দিল্লির আবগারি মামলায় চার্জশিট জমা দেয়নি। চলতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে সিবিআই গ্রেফতার করে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া।

error: Content is protected !!