কুন্তল ঘোষের চিঠি মামলায় হাইকোর্টে রক্ষাকবচ মিলল না অভিষেকের

 শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে  কুন্তল ঘোষের চিঠি মামলায় স্বস্তি মিলল না। আইনি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার মামলার পরবর্তী শুনানি। তার আগে পর্যন্ত কোনও অন্তর্বর্তী নির্দেশ দিলেন না কলকাতা হাই কোর্টের  বিচারপতি অমৃতা সিনহা। সূত্রে খবর, এদিন মামলার শুনানির শুরুতে বিচারপতি সিনহা জানান, এই মামলা বিচারাধীন। সোমবার ফের শুনানি হবে। তার আগে পর্যন্ত কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জেরা করতে পারে।  তিনি এও বলেন, বিচারপতির বেঞ্চ বদল হলেও আইন তো বদলায় না। তাছাড়া কোনও পরিস্থিতি হলে ২৪ ঘণ্টা, ৭ দিন আদালত খোলা। যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। 

error: Content is protected !!