গুজরাতে ফের ভেঙে পড়ল সেতু

মোরবি সেতু বিপর্যয়েও শিক্ষা হয়নি গুজরাতের বিজেপি সরকারের। মোদির রাজ্যে ফের ভেঙে পড়ল নবনির্মিত ব্রিজ। বুধবার ঘটনাটি ঘটেছে তাপি জেলায়। মিন্ধোলা নদীর উপর নির্মিত সেতুটি মাইপুর এবং দেগামা গ্রামের সংযোগকারী রাস্তার অন্যতম অংশ। সেখান দিয়ে যানচলাচল এখনও চালু হয়নি। তার আগেই এদিন সেতুর একাংশ ভেঙে পড়ে। তাপির জেলাশাসক বিপিন গর্গ জানিয়েছেন, ঘতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাপির ঘটনা টুইট করেছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘অ্যাক্ট অব গড নাকি অ্যাক্ট অব ফ্রড?’

error: Content is protected !!