কাকদ্বীপের মঞ্চে অভিষেককে ‘ফ্রেমবন্দি স্মৃতি’ উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দলে তাঁর উত্তরসূরি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যথেষ্টই যোগ্য শুক্রবার কাকদ্বীপের মঞ্চ থেকে সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মঞ্চ থেকে পুরনো দিনের একটি ছবিও নিজের প্রিয় ভাইপোর হাতে তুলে দিলেন। সেই ছবিতে একই ফ্রেমে বন্দি তৃণমূল নেত্রীর মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও ছোট্ট অভিষেক। ওই ছবিতেই স্পষ্ট, ছোট থেকে পিসির কতটা প্রিয় পাত্র আজকের যুব প্রজন্মের কাছে আদর্শ নেতা হিসেবে পরিচিত হওয়া ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন ‘নবজোয়ার’ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। টানা দুই মাস ধরে বিশাল রাজনৈতিক কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কর্মসূচির সঙ্গে জড়িতদের অভিনন্দন জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘যখন নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল সেদিনের অভিষেকের সঙ্গে আজকের অভিষেকের অনেক তফা‍ৎ। প্রচণ্ড গরম, বৃষ্টি উপেক্ষা করে যেভাবে মানুষের মাঝে মিশে গিয়েছিল, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

error: Content is protected !!