মৃত্যু হল উলুবেড়িয়ার দুর্ঘটনায় হাত হারানো মহিলার

গতকাল উলুবেড়িয়ায় অটোর সঙ্গে ম্যাটাডোরের ধাক্কায় শ্যামপুরের মাধবপুরের বাসিন্দা, রেবা মন্ডল নামে এক মহিলার ডান হাত কাটা পড়ে। সেই কাটা হাত জোড়া লাগানোর জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার অস্ত্রপ্রচার সফলও হয়। যদিও আজ, রবিবার ভোররাতে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। চিকিৎসকদের মতে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই প্রাণ হারিয়েছেন ওই মহিলা।

error: Content is protected !!