অসমে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, মৃত ১

অসমে লাগাতার বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। লখিমপর অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এখনও অবধি রাজ্যে প্লাবনের জেরে একজনের মৃত্যুর খবর মিলেছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে খবর। যদিও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে সবচেয়ে ভাবাচ্ছে ব্রহ্মপুত্র। এই নদীর বাঁধগুলি বিরামহীন বৃষ্টির জেরে প্রায় উপচে পড়ার জোগাড়। সেনা, বায়ুসেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে অসম প্রশাসন। যাতে প্রয়োজন হলেই বাহিনীগুলি উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়তে পারে।

error: Content is protected !!