
মুখ্যমন্ত্রী চাইলে আমি প্রার্থী পদ প্রত্যাহার করতে প্রস্তুত : নওশাদ সিদ্দিকী
আমি যে কোন মুহূর্তে খুন হতে পারি। বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।আজ সোমবার নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, সিকিউরিটির জন্য আমি প্রথমে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। রাজ্য সরকার এতদিন আমার নিরাপত্তা দেয়নি ।আমার ওপর যেকোনো সময় প্রাণহানি হামলা হতে পারে ।তাই আমি আজ হাইকোর্ট- র দ্বারস্থ হতে বাধ্য হলাম। কেন্দ্র সরকারের কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করেছি। কিন্তু সেখান থেকেও সদুত্তর না পেয়ে এবার আদালতের কাছে শরণাপন্ন হয়েছি। এদিন নওশাদ সিদ্দিকী বলেন, ভাঙ্গরের মানুষের নিরাপত্তা আগে দরকার সাধারণ মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য তিনি মন্ত্রী যদি বলে তাহলে নির্বাচন থেকে প্রার্থীদের নাম প্রত্যাহার করতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ভোট প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে প্রস্তুত বলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এদিন জানান। নওশাদ সিদ্দিকী আরও বলেন,এর আগে আমার ওপর যারা ভাষাগত আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ চালিয়েছে, তারাই আমার উপর আক্রমণ করতে পারে। শওকত মোল্লার Z ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ভাঙ্গরের আইএসএফ বিধায়কের মন্তব্য, শুধুমাত্র শওকত মোল্লাকে জেট ক্যাটেগরি সিকিউরিটি দিলে হবে না। ভাঙ্গরবাসীকে নিরাপত্তা দিতে হবে। কারণ সেখানকার মানুষ এখন সবথেকে অসহায়। বিভিন্ন ঘরে ঘরে ঢুকে ভয় দেখানো হচ্ছে ।হামলা চালানো হচ্ছে। সাধারণ ভোটাররা যদি নিরাপত্তা না পায় তাহলে প্রশাসন কিসের জন্য? প্রশ্ন, নওশাদ সিদ্দিকীর।

