মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৪ শিশু

বল ভেবে খেলতে গিয়ে বোম ফেটে জখম ৪ শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফরাক্কার ইমামনগরে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর নাগাদ বেশ কিছু বাচ্চা আমবাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে বোম নিয়ে খেলতে থাকে তারা। তখন বোম ফেটে জখম হওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে। স্থানীয় বাসিন্দারা আহতদের বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। ঘটনার তদন্ত শুরু করে ফরাক্কা থানার পুলিশ।গুরুতর আহত হয় আরিয়ান শেখ (৮) , দাউদ শেখ (১০) , আসাদুল সেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯) । এরা প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র । আম বাগানে বল ভেবে খেলা করতে গিয়ে এই শিশুরা বোমের আঘাতে আহত হয়। স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে ফরাক্কা বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

error: Content is protected !!