আগামী সপ্তাহে ছুটি হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যের

অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সংক্রমণ বর্তমানে নেই বললেই চলে এমনটাই খবর হাসপাতাল সূত্রে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বুদ্ধদেব ভট্টাচার্যের মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক সৌতিক পান্ডা এবং হাসপাতালের ডিরেক্টর চিকিৎসক রুপালি বসু ছিলেন সাংবাদিক বৈঠকে। রুপালি বসু জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্যাথিডার খুলে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন, কথা বলছেন। রাইলস টিউব ছাড়াই তাঁকে তরল খাবার দেওয়া হয়েছে। খাদ্যনালি দিয়ে খাবার প্রবেশ করেছে শরীরে। তবে এখনও রাইলস টিউব খোলা হয়নি। চিকিৎসক সৌতিক পান্ডা জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। তবে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শনিবার তাঁর আন্টিবায়োটিক কোর্স শেষ হবে। তারপর ফের আলোচনায় বসবেন চিকিৎসকরা। আগামী সপ্তাহে চুটি দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

error: Content is protected !!