নদিয়ায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

নদিয়ায় শুটআউট। শুক্রবার সন্ধেয় তাহেরপুরের বাদকুল্লায় বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। নিহত ব্যবসায়ীর নাম রাজা ভৌমিক। বাদকুল্লার ভাদুরি এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রীর দাবি, শুক্রবার রাত আটটা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে পৌঁছে ব্যবসায়ীর নাম ধরে ডাকছিল। ব্যবসায়ীর স্ত্রী ডাক শুনে দরজার সামনে আসেন। এর পরই দুষ্কৃতীরা তাঁর মুখ চেপে ধরে জোর করে নিয়ে যায় দোতলায়। সেখানেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরই পালায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা হাজির হন। তাহেরপুর থানার পুলিশ ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাদকুল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে

error: Content is protected !!