ভাট ক্যাম্পে নাম লেখালেন নমোশি চক্রবর্তী

এবার মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন নমোশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে থাকতে পারেন তার জন্য অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থাও খুলেছে।

error: Content is protected !!