```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কোলিয়ারিতে কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণ। খয়রাশোল ব্লকের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হলেন পাঁচজন কর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, খয়রাশোলের ভাদুলিয়া গ্রামে কয়লা ভাঙতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তখনই আচমকা এই ঘটনা ঘটে বলে যায়। সরকারি খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে চম্পট দিয়েছেন কোলিয়ারির আধিকারিকেরা। এদিকে বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন নবান্ন। বীরভূম জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকার্য শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আহত শ্রমিকদের হাসপাতালে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কলকাতা পাঠানোর জন্য সবরকম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব ফোন করেন বীরভূম জেলার জেলাশাসককে বলে সূত্রের খবর।

error: Content is protected !!