ঘূর্ণিঝড়ের সতর্কতায় বুধবার থেকে ৯ জেলায় স্কুল বন্ধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, জারি এলাধিক নির্দেশিকা

নবান্ন সূত্রে খবর, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ টিম এনডিআরএফ ও ৪ টিম এসডিআরএফ মোতায়েন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনায় ২ টিম এনডিআরএফ ও ১ টিম এসডিআরএফ। পূর্ব মেদিনীপুরে ৩ টিম এনডিআরএফ এবং ২ টিম এসডিআরএফ। পশ্চিম মেদিনীপুরে ১ টিম এনডিআরএফ ও ২ টিম এসডিআরএফ। ঝাড়গ্রামে ১ টিম এসডিআরএফ। হাওড়ায় ২ টিম এসডিআরএফ এবং হুগলিতে ১ টিম এসডিআরএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আগামী বুধবার থেকে শনিবার অর্থাৎ ২৩-২৬ অক্টোবর ওই ৯টি জেলার স্কুলগুলিও বন্ধ রাখা হচ্ছে। পঠনপাঠন বন্ধ থাকবে ওই জেলাগুলির কলেজগুলিতেও। ওই জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও বন্ধ থাকবে। মোট ৯ জন সচিবকে পরিস্থিতির উপর নজর রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্য ও জেলাস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও তৎপর রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল এলাকায় বন্ধ থাকবে ফেরি পরিষেবাও। সূত্রের খবর বিপর্যয়ের জেরে বন্ধ একাধিক লোকাল ও দুরপাল্লার ট্রেন। উপকূলবর্তী এলাকায় যাদের বাড়ি তাঁদের সেখান থেকে অন্যত্র, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!