```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিয়ের আগেই অন্তরঙ্গ, মোটা অঙ্কের টাকা দাবি করে মারধর, গোপনে মহিলার ভিডিও তুলে ব্ল্যাকমেল হবু স্বামী!

সমাজমাধ্যমে পরিচয় থেকে ঘনিষ্ঠতা, তার পর বিয়ে৷ কিন্তু জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে যে এত বড় ভুল করেছেন তা কয়েক মাসের মধ্যেই টের পেলেন মহিলা৷ বিদেশ থেকে ফিরেই স্বামীর নামে অভিযোগ জানাতে সোজা থানায় ছুটলেন তিনি৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে৷ ওই মহিলার অভিযোগ, তাঁর ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করছেন নিজের স্বামী৷ ব্যক্তিগত ছবি এবং ভিডিও ফাঁস করে দেওয়ার এই হুমকির মুখে পড়েই তিনি ওই ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হন বলে পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন ওই মহিলা৷ বিয়ের পরই লন্ডন চলে যান ওই দম্পতি৷ মহিলার দাবি, বিয়ের আগেই নিজের হবু স্বামীকে ভরসা করে দশ লক্ষ টাকা এবং অলঙ্কার দিয়ে সাহায্য করেন তিনি৷ এর পর থেকেই ধীরে ধীরে ওই ব্যক্তির আচরণে বদল আসে৷ বিয়ের পর থেকেই ওই মোটা অঙ্কের টাকা দাবি করে তাঁকে মারধর সহ শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা৷ বিদেশে যাওয়ার পর অত্যাচারের মাত্রা আরও বাড়ে৷ বিয়ের পর থেকেই ওই মোটা অঙ্কের টাকা দাবি করে তাঁকে মারধর সহ শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা৷ বিদেশে যাওয়ার পর অত্যাচারের মাত্রা আরও বাড়ে৷ অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

error: Content is protected !!