```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নাগপুর-কলকাতা বিমানে বোমাতঙ্ক! রায়পুরে তড়িঘড়ি জরুরি অবতরণ

ফের বোমাতঙ্কের খবর ছড়াল বিমানে ৷ ইন্ডিগোর ওই বিমানটি বৃহস্পতিবার নাগপুর থেকে কলকাতা আসছিল ৷ সেই সময়ই খবর পাওয়া যায় বিমানে বম্ব রয়েছে ৷ পাইলট তড়িঘড়ি রায়পুর বিমানবন্দরে যাত্রীগামী বিমানটিকে অবতরণ করেন ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷ রায়পুরের সিনিয়র এক পুলিশ আধিকারিক সন্তোষ সিং বলেন, “বোমার হুমকি পাওয়ার পরে, 187 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে ইন্ডিগো বিমানটি রায়পুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করে ৷ নিরাপত্তার দিকে জোর দেওয়া হয় ৷ বম্ব স্কোয়াডকে ডাকা হয় ৷ যাত্রীদের নামানোর পর নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বিমানে তল্লাশি করেন ৷ তল্লাশির পর বিমানের ভিতর থেকে কোনও বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি।” এরপর বিমানটিকে 143 জন যাত্রী-সহ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয় ৷

error: Content is protected !!