```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভিন রাজ্য থেকে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে, দুই বিজেপি শাসিত রাজ্য বিহার ও উত্তরপ্রদেশকে কড়া চিঠি নবান্নের

কয়েকদিন ধরে জাল ওষুধ উদ্ধারের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে ৷ এবার জাল ওষুধের রমরমা রুখতে নড়েচড়ে বসল নবান্ন ৷ শুধু রাজ্য নয়, বাংলার বাইরেও এর শাখা-প্রশাখা রুখতে চেষ্টা চালাচ্ছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা ৷ এই পদক্ষেপের অংশ হিসাবে নবান্নের পক্ষ থেকে দুই প্রতিবেশী রাজ্য বিহার ও উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে চিঠি পাঠিয়ে সতর্ক করা হচ্ছে ৷ বিগত বেশ কিছু দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ এরপরই তৎপর হল নবান্ন ৷ রাজ্যের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট জাল ওষুধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে ৷ ইতিমধ্যে বেশ কয়েকজন জাল ওষুধ কারবারিদের গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে এই ওষুধের সঙ্গে কোটি কোটি মানুষের জীবন জড়িয়ে ৷ তদন্তে আন্তঃরাজ্য লেনদেনের সূত্র উঠে এসেছে ৷ অভিযোগের আঙুল উঠেছে দুই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য বিহার ও উত্তরপ্রদেশের দিকে ৷ মনে করা হচ্ছে, ওই রাজ্যগুলি থেকেই রাজ্যে জাল ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ নবান্ন সূত্রে খবর, শুধু এই দুই রাজ্য নয়, জাল ওষুধের বিষয়ে খুব শীঘ্রই দিল্লিকেও চিঠি পাঠানো হতে পারে ৷ রাজ্য সরকারের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, গত ক’দিন ধরে দফায় দফায় যেভাবে জাল ওষুধ ধরা পড়েছে, তাতে চিন্তিত রাজ্য প্রশাসন ৷ ওষুধের সঙ্গে বহু মানুষের জীবন জড়িয়ে ৷ তাই বিষয়টিকে কোনওভাবে হালকা করে দেখা হচ্ছে না ৷ আর সেই দিক মাথায় রেখে এই বিপুল জাল ওষুধের উৎস সন্ধানে উঠেপড়ে লেগেছে নবান্ন ৷ সূত্রের দাবি, জাল ওষুধের তদন্তে বিহার ও উত্তরপ্রদেশের যোগসূত্রের প্রমাণ মিলেছে ৷ তদন্তে বিহার ও উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গার নাম পাওয়া গিয়েছে ৷ যেখানে এই জাল ওষুধগুলি তৈরি করা হচ্ছে ৷ সেই তথ্য উল্লেখ করে রাজ্য সরকার বিজেপি শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও যোগী আদিত্যনাথের কাছে প্রয়োজনীয় রিপোর্ট চেয়েছে ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারাও যেন এই বিষয়ে তদন্ত করে এবং তাদের রিপোর্ট পেলে রাজ্যের তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও মসৃণ হবে ৷ নবান্ন সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার আগামী সপ্তাহেই বিস্তারিত তথ্য-সহ একটি চিঠি দিল্লি পাঠাবে ৷

error: Content is protected !!