```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন এখন সময়ের অপেক্ষা । স্থায়ী ভবনের নির্মাণকাজ দেখে খুশি বিচারপতিরা । শনিবার একথাই জানালেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার । এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি ৷ তাঁর সঙ্গে এদিন পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ তিনি জাতীয় সড়কের ধারের অ্যাপ্রোচ রোডে রাস্তার জন্য যাতে জলাভূমি নষ্ট না হয় এবং বর্ষার জল যাতে বেরিয়ে যেতে পারে, সেই বিষয়ে বিশেষ নজর দিতে বলেছেন । এতদিন অস্থায়ী ভাবে স্টেশন রোডে সার্কিট বেঞ্চ চলছে । এবার স্থায়ী ভাবে পাহাড়পুরে সার্কিট বেঞ্চের কাজ চলছে প্রায় ৩৫০কোটি টাকা ব্যয়ে । এদিন বিচারপতি শম্পা সরকার ও বিশ্বজিৎ বসু জেলা জলপাইগুড়ি পূর্ত দফতর, উদ্যান ও কানন বিভাগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ-সহ সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকদের নিয়ে জলপাইগুড়ি পাহাড়পুরে নির্মীয়মান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ পরিদর্শন করতে যান । সার্কিট বেঞ্চের নির্মীয়মান স্থায়ী ভবন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাঁরা । পাশাপাশি যে কোর্ট রুমের কাজ সম্পূর্ণ হয়েছে, সেই কোর্ট রুমের আইটির বিষয়গুলোও খতিয়ে দেখেন তাঁরা । এরপর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন হাইকোর্টের দুই বিচারপতি । বর্তমানে স্টেশন রোডে অস্থায়ী ভাবে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চলছে । পাহাড়পুর স্থায়ী বেঞ্চের কাজ শেষ হয়ে গেলে পুরোপুরিভাবে স্থায়ী বেঞ্চেই কোর্ট চলবে । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী কাঠামোতে কাজ শেষ হলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার সব মামলাগুলো এখানে চলে আসবে । জলপাইগুড়ির পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে প্রায় ৫৩ একর জমিতে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর 13টি কোর্ট রুমের পাশাপাশি বিচারপতিদের বাংলো, থানা আনুসঙ্গিক সব পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার বলেন, ‘‘খুব ভালো কাজ হয়েছে । আমরা খুশি । কবে চালু হবে এখনই বলতে পারছি না । এই বছরেই আমরা স্থায়ী পরিকাঠামোতে কাজ শুরু করতে পারব । সেটার চেষ্টা করছি । উদ্বোধন কবে হবে সেটাই এখনই বলতে পারছি না । কোর্ট চলছে একটা বিল্ডিং-এ আমরা আর একটা বিল্ডিং চলে আসবে । আমরা আইটি ট্রায়াল দিলাম । তবে কাজ খুব ভালো হয়েছে । কারণ, উদ্বোধনের অনেক ফরমালিটি থাকে ।’’

error: Content is protected !!