```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহাবীর জয়ন্তীতে কমছে মেট্রোর সংখ্যা

আগামী ১০ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী । ওইদিন ব্লু লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা কমানো হচ্ছে বলেই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । আগামিকাল বৃহস্পতিবার সারাদিন ব্লু লাইনে ২৬২টির পরিবর্তে ২৩৬টি মেট্রো চলবে । দেশের অন্যান্য জায়গাগুলির মতো রাজ্যেও সাড়ম্বরে পালিত হয় মহাবীর জয়ন্তী । ওইদিন রাজ্যে সরকারি ছুটি ৷ বন্ধ থাকবে একাধিক স্কুল-কলেজ ও অফিস ৷ যার ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রীর সংখ্যাও অনেকটাই কম থাকবে বলেই অনুমান কর্তৃপক্ষের । সেই কারণে বৃহস্পতিবার ব্লু লাইনে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । জানুন বৃহস্পতিবার ব্লু লাইনের মেট্রো পরিষেবা ৷

ব্লু লাইন (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর)

বৃহস্পতিবার ২৬২টির পরিবর্তে সারাদিন ২৩৬টি মেট্রো চলাচল করবে ব্লু লাইনে । এর মধ্যে মিলবে ১১৮টি আপ ও ১১৮টি ডাউন পরিষেবা ।

দিনের প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :

নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ।

দিনের শেষ পরিষেবা :

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।

কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে ।

অন্যান্য দিনের মতোই ব্লু লাইনে 10 এপ্রিলও থাকছে রাত্রিকালীন বিশেষ মেট্রো পরিষেবা ৷ কবি সুভাষ ও দমদম থেকে ট্রেনটি ঠিক রাত 10টা 40 মিনিটে ছাড়বে ।

গ্রিন লাইন 1 (শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ)

বৃহস্পতিবার গ্রিন লাইন 1 সারাদিনে 90টিই পরিষেবা চলবে । এর মধ্যে 45টি আপ ও 45টি ডাউন পরিষেবা থাকছে । সকাল 6টা 55 মিনিট থেকে রাত 9টা 40 মিনিট পর্যন্ত মিলবে মেট্রো । তবে দুটি মেট্রোর মধ্যে 20 মিনিটের ব্যবধান থাকবে ।

দিনের প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টা 5 মিনিটে ।

দিনের শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে ।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ।

গ্রিন লাইন 2 (এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান), পার্পেল লাইন (জোকা থেকে মাঝেরহাট) ও অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে রুবি) অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকছে পরিষেবা ।

error: Content is protected !!