ED vs Mamata Banerjee: আই-প্যাকে হানা! হুঁশিয়ারির পর এবার ইডির বিরুদ্ধে সরাসরি পুলিশের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

কলকাতা: আই-প্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি ঘিরে চরম রাজনৈতিক সংঘাত। হুঁশিয়ারির পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে সরাসরি FIR দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার সল্টলেকে আই-প্যাক অফিসে ইডির হানা ঘিরে উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের গোপন রাজনৈতিক নথি ও ভোটকৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইডি। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় FIR দায়ের করা হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আই-প্যাক একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। সেখানে থাকা নথির সঙ্গে কোনও আর্থিক দুর্নীতির যোগ নেই। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজ্যে হস্তক্ষেপ করছে।অন্যদিকে, ইডির পাল্টা দাবি—তারা আইন মেনেই তদন্তের স্বার্থে তল্লাশি চালাচ্ছিল। সংস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে তদন্তে বাধা দেন এবং নথি সরিয়ে নিয়ে যান।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস একে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা বলে আক্রমণ করেছে, আর বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন।আই-প্যাক তল্লাশি কাণ্ডে এই FIR রাজ্য-রাজনীতিতে নতুন মোড় আনল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

error: Content is protected !!