খেপের মাঠ থেকে CFL-এর মঞ্চে! নতুন ইতিহাস গড়ল Luxury Living Khidirpur Sporting Club

খেপের মাঠ থেকে কলকাতা ময়দানের স্বপ্নপূরণ। Luxury Living Khidirpur Sporting Club এবার খেলবে কলকাতা ফুটবল লিগ (CFL)। দীর্ঘদিনের পরিশ্রম, পরিকল্পনা এবং ফুটবলের প্রতি ভালোবাসার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন ক্রীড়ামহল।ক্লাবের অন্যতম কর্ণধার সম্রাট দার বহুদিনের স্বপ্ন ছিল কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে নিজের দলকে প্রতিষ্ঠিত করা। সেই স্বপ্নই আজ বাস্তবে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের জন্য সম্রাট দা, তাঁর পরিবার এবং ক্লাবের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুটবলপ্রেমীরা।শুধু সাফল্য নয়, গ্রাম বাংলার প্রতিভাবান ফুটবলারদের সামনে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও ক্লাবের ভূমিকা প্রশংসিত হচ্ছে। বহু প্রতিভাবান ফুটবলার, যারা সুযোগের অভাবে নিজেদের মেলে ধরতে পারেন না, তাঁদের জন্য নতুন দরজা খুলে দিতে পারে এই উদ্যোগ।ফুটবল বিশেষজ্ঞদের মতে, বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তাঁদের অনেকেই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে সক্ষম। Luxury Living Khidirpur Sporting Club-এর এই যাত্রা সেই সম্ভাবনাকেই আরও উজ্জ্বল করে তুলেছে।

error: Content is protected !!