
২৭ এপ্রিল কলকাতায় মমতার মহামিছিল, শেষ প্রচারে শক্তি প্রদর্শনের প্রস্তুতি
আসন্ন বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারে বড় কর্মসূচি ঘোষণা করলেন Mamata Banerjee। আগামী ২৭ এপ্রিল কলকাতার রাজপথে বিশাল মহামিছিল করতে চলেছেন তিনি।জানা গিয়েছে, ওই দিনই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনী প্রচারের শেষ দিন। সেই দিন দুপুরে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড এলাকা থেকে এই মহামিছিল শুরু হবে। এরপর ঢাকুরিয়া ব্রিজ, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে শেষ হবে ভবানীপুরে।এই মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র—যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, রাসবিহারী, কসবা এবং ভবানীপুর—ছুঁয়ে যাবে। ফলে কলকাতার রাজনৈতিক মানচিত্রে এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।দলীয় সূত্রে খবর, এই মহামিছিলে একাধিক প্রার্থী ও শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে তৃণমূল শিবির।নির্বাচনের আগে রাজ্যজুড়ে প্রচার চালানোর পর এবার কলকাতাকে কেন্দ্র করে শেষ শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সব মিলিয়ে, ২৭ এপ্রিলের এই মহামিছিল থেকে স্পষ্ট বার্তা—
ভোটের আগে শেষ লড়াইয়ে রাস্তায় নামছে তৃণমূল।


