অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল স্যাম মোস্টিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বার্তা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল স্যাম মোস্টিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ভারত-অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “মেলবোর্নে গভর্নর-জেনারেল স্যাম মোস্টিনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের অভিন্ন মূল্যবোধ, দৃঢ় জনগণের সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

error: Content is protected !!