‘অবহেলিত মানুষের স্বপ্নই হোক উন্নয়নের ভিত্তি’—সহায়তা কর্মসূচিতে কবিতার ভাষায় বার্তা অগ্নিমিত্রা পলের

বিশেষভাবে সক্ষম ও সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। একটি সহায়তা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কবিতার ভাষায় তুলে ধরেন সমাজের অবহেলিত মানুষের স্বপ্ন, আত্মমর্যাদা ও সমতার কথা।সামাজিক মাধ্যমে অগ্নিমিত্রা পাল লেখেন, “ওদের চোখে স্বপ্ন জ্বলে, থামে না পথ বড়-বাঁধালো… ওরাই শক্তি, ওরাই পারে, নতুন দিনের স্বপ্ন গড়ে।” তাঁর বক্তব্যে উঠে আসে, সমাজের প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত উন্নয়নের পথ।অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম এক উপভোক্তার হাতে একটি বিশেষ ত্রিচক্রযান (ট্রাইসাইকেল) তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা জানান, এই ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অগ্নিমিত্রা পাল তাঁর বার্তায় আরও বলেন, “পাশে থাকি, হাতটা ধরি, সমতার পথ একসাথে গড়ি। সবার সঙ্গে, সবার তরে, বাংলা এগোবে একসাথেই ধরে।” তাঁর মতে, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ।

error: Content is protected !!