গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত ৫৪৪

গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন এবং মৃত ৫। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩০ হাজার ৬২৬ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৪১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। মোট ১৬ লক্ষ ৩ হাজার ৪৬০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৪৫০ জন।

error: Content is protected !!