```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রায় ৫০ জন কর্মী নিয়ে ভোটের প্রচারের অভিযোগে বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস সহ গ্রেপ্তার ৭

ভোটের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস ৷ কোভিডবিধি না মানায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী ৷ আর তাঁর পিছনে হাঁটছে অন্তত জনা পঞ্চাশ নেতা, কর্মী ! রাজ্যে করোনা পরিস্থিতি বিচার করে রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করেছে ৷ যেখানে বলা হয়েছে, বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থী সহ পাঁচজন থাকতে পারবে ৷ অথচ সেই নির্দেশকে অমান্য করে প্রচারে নেমেছিলেন চন্দননগরের 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্ধ্যা দাস ৷ সঙ্গে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার ও যুবমোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বেশ একাধিক নেতা কর্মীরা। খবর পেয়ে তাদের আটকায় চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷ এরপরই পুলিশের সঙ্গে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্যদের বচসা শুরু হয় ৷ বিজেপি নেতৃত্বের বক্তব্য, গঙ্গাসাগরের মেলা রমরমিয়ে চলছে ৷ সেটা আগে বন্ধ করুক সরকার । বিজেপি নেতা কর্মীরা স্লোগান তুলে বিক্ষোভ দেখায় ৷ এরপর প্রার্থী সহ মোট সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷

error: Content is protected !!