```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হোম আইসোলেশনের নির্দেশিকায় বদল আনল রাজ্য স্বাস্থ্য দফতর

কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের নির্দেশিকায় বদল আনল রাজ্য স্বাস্থ্য দফতর । নির্দেশিকায় জানানো হয়েছে, হোম আইসোলেশন বা কোভিড কেয়ারে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনেই থাকতে হবে ৷ যদি রোগীর টানা ৩ দিন জ্বর না আসে তাহলে তাঁর আইসোলেশনের সময়সীমা ৭ দিনেই শেষ হয়ে যাবে । ৭ দিন আইসোলেশনে থাকার পর মৃদু উপসর্গের জন্য যাদের চিকিৎসা চলছিল তাঁদের ক্ষেত্রে দ্বিতীয়বার করোনা পরীক্ষাও করাতে হবে না । এছাড়া যে সমস্ত রোগীদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই পরপর তিনদিন দেহের অক্সিজেনের মাত্রা তিরানব্বই শতাংশের বেশি হলে ৭ দিন পরেই শেষ হয়ে যাবে আইসোলেশন । নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনেই তৈরি করা হয়েছে । কেন্দ্রীয় সরকার মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য যে নির্দেশিকা জারি করেছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে । কেন্দ্রের নির্দেশিকায় আগেই আইসোলেশনে থাকার সময়সীমা ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছিল । একইসঙ্গে বলা হয়েছিল, ৭ দিনের পর নতুন করে আর পরীক্ষার প্রয়োজন হবে না । এবার রাজ্যও সেই নির্দেশ মেনে নিল ।

error: Content is protected !!