```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে গুগলের সিইও সুন্দর পিচাই সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর পরিচালকের

 সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে উঠল কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতে গুগলের সিইও-র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পুলিসে৷ বুধবার সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ আনেন ছবি পরিচালক সুনীল দর্শন৷ পিচাই ছাড়া আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিস৷ মুম্বই পুলিস জানিয়েছে, আদালতের নির্দেশে সুন্দর পিচাই এবং বাকিদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ প্রশ্ন উঠছে, কেন এই অভিযোগ দায়ের হয়েছে ? জানা গিয়েছে যে ওই চিত্র নির্মাতার দাবি ‘এক হাসিনা থি, এক দিওয়ানা থা‘ নামের একটি গান ইউটিউবে আপলোড করা হয় ৷ সেই গানটি আপলোড করা হয়েছিল কপিরাইট লঙ্ঘন করে ৷ তার পরও গুগল কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ সুনীল দর্শনের অভিযোগ, তাঁর পরিচালিত ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’ ছবি ইউটিউবে একজন স্বীকৃতিহীন ব্যক্তিকে আপলোড করার অনুমতি দিয়েছে গুগল৷ এটা কপিরাইট ভঙ্গের শামিল৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, সুন্দর পিচাইকে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করতে চলেছে ৷ গতকালই তাঁর নাম ঘোষণা করা হয়েছে সরকারের তরফে ৷

error: Content is protected !!