```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পৌরভোটের অনিয়ম সংক্রান্ত মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা পৌরভোটের সংরক্ষিত সিসিটিভি ফুটেজ-সহ ভোটারের নথি পরীক্ষায় জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট । তাই এই মামলায় কমিশনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের । কলকাতা-সহ বাকি চার পৌরনিগম ও ১০৮টি পৌরসভার ভোটের অনিয়ম নিয়ে যাবতীয় মামলা ১১ মার্চ শুনবে বলে জানিয়েছে আদালত। এর আগে ছাপ্পা, বুথ দখল ও শাসকদল সন্ত্রাস করে ভোট লুঠের অভিযোগের তদন্তে সিবিআই বা জাতীয় নির্বাচন কমিশনকে নিয়োগ করার আবেদন করা হয় বিজেপির তরফে । সেই সূত্রেই অন্য পৌরসভাগুলির সঙ্গে এবার কলকাতার ভোটের অনিয়ম ধরতে জাতীয় নির্বাচন কমিশনকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট। আদালত ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও রাজ্যের কাছে সে বিষয়ে হলফনামা তলব করেছে । ১১ মার্চ এই সমস্ত মামলার শুনানি। অন্যদিকে মালদার ইংলিশবাজার পৌরসভার ভোটে ছাপ্পা, ভোট লুটের মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা । ২১ মার্চ পরবর্তী শুনানি। বিচারপতি তার আগে দেখে নিতে চান, ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কি অবস্থান নিচ্ছে ।

error: Content is protected !!