আজ মরশুমের শীতলতম দিন

ফের তাপমাত্রার পতন। আজ, শনিবার মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে বলে জানা যাচ্ছে। শীত শীত অনুভূত হচ্ছে। আসানসোলের তাপমাত্রা কালিম্পংয়ের তুলনায় কম। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪। যেখানে কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১২.০। আগামী দুদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর […]

আরও পড়ুন

ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারলো ব্রাজিল

রিজার্ভ বেঞ্চের দল নামিয়ে ক্যামেরুনের কাছে হারলো ব্রাজিল। তবে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রজার মিল্লার দেশ। অন্যদিকে শেষ ষোলোয় উঠে গেল সুইৎজারল্যান্ডও । নিয়মরক্ষার ম্যাচে দলে ন’টি পরিবর্তন করেন তিতে। কার্যত দ্বিতীয় সারির ব্রাজিল দলের বিরুদ্ধে নামতে হয়েছিল স্যামুয়েল এটোর দেশকে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন ফ্রেডরা। ১৩ মিনিটে মার্টিনেলির […]

আরও পড়ুন

সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম জুবিন নওটিয়াল, ভর্তি হাসপাতাল

সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন গায়ক জুবিন নওটিয়াল। আজ, শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লেগেছে। বুকের পাঁজরের হাড় ও ডান হাত ভেঙে গিয়েছে বলে খবর। তিনি বর্তমানে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাঁর ডান হাতে অস্ত্রোপচারও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

প্রয়াত দক্ষিণী ছবির প্রযোজক কে মুরলীধরণ

প্রয়াত তামিল সিনেমার জনপ্রিয় প্রযোজক কে মুরলীধরণ। গতকাল, দুপুরে তাঁর মৃত্যু হয়। মুরলীধরণের প্রতিষ্ঠিত লক্ষ্মী মুভি মেকারস প্রযোজনা সংস্থা কমল হাসান, অজিত সব তামিল সিনেমার বিভিন্ন বড় তারকার সঙ্গে একাধিক হিট ছবি তৈরি করেছে। তাঁর মৃত্যুতে চলচিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন

ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেত্রী নোরা ফাতেহি

দিল্লির ইডি দপ্তরে এলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।  সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি প্রতারণা সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়।  সেই মতো তিনি আজ ইডি দপ্তরে এসে পৌঁছন। প্রসঙ্গত এর আগেও, গত বছর এই একই মামলায় ইডি-র কাছে হাজিরা দিয়েছিলেন নোরা।

আরও পড়ুন

ফের দুর্ঘটনা, গরুকে ধাক্কা মারল বন্দে ভারত এক্সপ্রেস

 ফের দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। এবার গোরুকে ধাক্কা মারল এই সেমি হাইস্পিড ট্রেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে গুজরাটের উদভাদা ও ভাপি স্টেশনের মাঝে। দুর্ঘটনার জেরে ট্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হয় ট্রেনটি। তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। রেলের তরফে জানানো হয়েছে, মেরামতির পর ফেল চালু করে দেওয়া হয় ট্রেনটিকে। […]

আরও পড়ুন

জানুয়ারি মাসের আগেই বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ-র বকেয়া মেটাতে নির্দেশ হাইকোর্টের

বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র সবটা এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বকেয়া সব টাকা এখনও না মেটানোর অভিযোগ শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উত্থাপন করেন কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার।  উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । অ্যাডভোকেট জেনারেল বলেন, আমরা বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছি। […]

আরও পড়ুন

মহেশতলার বহুতল আবাসনের ৯ তলা থেকে নীচে পড়ে গুরুতর জখম ৮ বছরের শিশু

বহুতল আবাসনের নয় তলা থেকে নীচে পড়ে মারাত্মক জখম হল ৮ বছরের এক শিশুকন্যা।  আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে, মহেশতলার একটি বেসরকারি বিলাসবহুল বহুতল আবাসনে। জানা গিয়েছে, অনেকটা এলাকাজুড়ে তৈরি ওই আবাসন। সেখানে প্রায় কয়েক হাজার ফ্ল্যাট রয়েচে। তারই ৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছিলেন গৌতম ঘোষ। […]

আরও পড়ুন

 মক্কায় শাহরুখ খান, ভাইরাল ছবি

সৌদি আরবে ডাঙ্কির শুটিং শেষে মক্কার পবিত্র শহরে গেলেন বলিউড বাদশা। নেট দুনিয়ায় এখন ভাইরাল মক্কায় অভিনেতার ইসলামিক তীর্থযাত্রা উমরাহ-র সেই ছবি ও ভিডিও। শাহরাখ খানের এই তীর্থযাত্রার ছবি অভিনেতার ফ্যান অ্যাকাউন্টে থেকে প্রথমে অনলাইনে শেয়ার করা হয়। এরপরই ছড়িয়ে পড়ে বলিউড সুপারস্টারের তীর্থযাত্রার ছবি। কিং খানের একটি ভিডিও দেখা গেছে। একেবারে অন্য বেশে শাহরুখ খান। […]

আরও পড়ুন

দেশের প্রথম থ্রি-ডি তারামণ্ডল চালু হল হাওড়ায়

অবশেষে অপেক্ষার অবসান। দেশের সর্বপ্রথম অত্যাধুনিক ত্রিমাতৃক তারামন্ডল আনুষ্ঠানিকভাবে চালু হল হাওড়ায়। তারামণ্ডলে প্রবেশে টিকিটের মূল্যে ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এই তারামণ্ডল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। হাওড়া পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এই তারামণ্ডলটি তৈরি করা হয়েছে। চলতি বছরে দুর্গাপুজোর সময়ে এর উদ্বোধন […]

আরও পড়ুন
error: Content is protected !!