অবশেষে গ্রাম সড়ক যোজনায় বাংলাকে ৫৮৪ কোটি টাকা পাঠাল মোদি সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার নিশানায় চাপে পড়ে অবশেষে গ্রাম সড়ক যোজনা খাতে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করল মোদি সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ এর আওতায় আগামী ২০২৫ সালের মধ্যে রাজ্যে আরও ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা রয়েছে। ওই রাস্তা বানাতে খরচ হবে ৫, ৫০০ কোটি টাকা। ওই খরচের প্রথম কিস্তি হিসেবে এই টাকা বরাদ্দ […]

আরও পড়ুন

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, আত্মঘাতী উচ্চ মাধ্যমিকের ছাত্র, গ্রেফতার ৩ বন্ধু

প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছিল বন্ধুরা। শেষে লোকলজ্জায় আত্মহত্যার রাস্তা বেছে নিলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকায়। আত্মহত্যার আগে নিজে একটি ভিডিও তৈরি করে অভিযুক্ত চার বন্ধুর নামে অভিযোগ জানিয়ে যান ওই ছাত্র। সেই অভিযোগের ভিত্তিতে মৃত যুবকের ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আর এক […]

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসছেন ডঃ সি ভি আনন্দ বোস

 লা গণেশনের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসছেন ডা সি ভি আনন্দ বোস। এনিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। ১৯৭৭ সালের এই আইএএস বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন। জগদীপ ধনখড়ের সময়ে রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত চরম সীমায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ধনখড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন লা গণেশন। লা গণেশন সঙ্গে […]

আরও পড়ুন

গঙ্গা-পদ্মার ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

গঙ্গা-পদ্মা আর ফুলহার নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে সীমান্তবর্তী মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার বিস্তীর্ণ গ্রাম। চাষের জমি থেকে বসতভিটে-সব গিলে নিচ্ছে ৩ নদী। সেই ভাঙন রোধে প্রয়োজনীয ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  জলশক্তি মন্ত্রক যাতে এ বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, সেই আর্জিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সল্টলেকের ভুয়ো কলসেন্টার থেকে ধৃত ২৭

প্রযুক্তিগত সহায়তার নাম করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে ১৪ জন মহিলা সহ মোট ২৭জনকে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, সল্টলেকে সেক্টর ফাইভের এরগো টাওয়ারের ১৮ তলায় কিছুদিন ধরেই একটি ভুয়ো কল সেন্টার চলছিল। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটারে সুপ্রিমো নামে সফটওয়্যারের অ্যাকসেসের মাধ্যমে প্রতারণা চক্রের জাল পেতেছিল প্রতারকরা। ভয়েস […]

আরও পড়ুন

উত্তরবঙ্গ সফরে এসে অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

 উত্তরবঙ্গ সফরে এসে আচমকা অসুস্থ নীতিন গড়কড়ি। রাস্তার শিলান্যাস উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তার শিলান্যাস ছিল। বৃহস্পতিবার দার্জিলিং মোড়ের কাছে অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন তিনি। মঞ্চে থাকা অবস্থাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ বোধ করলে তড়িঘড়ি মঞ্চ থেকে নামিয়ে গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের […]

আরও পড়ুন

মেটার ভারতীয় শাখার প্রধান হলেন সন্ধ্যা দেবনাথন

অজিত মোহনের জায়গায় ভারতে মেটার প্রধান হলেন সন্ধ্যা দেবনাথান। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী সন্ধ্যা ২০১৬ সালে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এতদিন সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার কাজকর্ম দেখভাল করছিলেন। বৃহস্পতিবার মেটার পক্ষ থেকে জানা হয়েছে, ভারতের প্রধান হিসেবে সন্ধ্যা দেবনাথান সরাসরি সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ডান নিয়ারিকে রিপোর্ট করবেন।  তিন বছর মেটার ভারত প্রধান […]

আরও পড়ুন

আগামী সোমবার স্বাস্থ্য নিয়ে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যে ক্রমশ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই আবহে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নবান্নে এই বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পাশাপাশি ভার্চুয়ালি […]

আরও পড়ুন

এবার সাড়ে ৫ ঘন্টা জেরা শেষে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি

গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে বীরভূমের কেষ্টকে প্রায় টানা সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা পর কোনও সদুত্তর না মেলায় অবশেষে বীরভূমের দাপুটে নেতাকে গ্রেফতার করে ইডি। ইডির আধিকারিকদের দাবি, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে তাঁর বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক প্রশ্ন করা […]

আরও পড়ুন

আগামীকাল সন্ধ্যায় হাওড়ায় ২ ঘণ্টার জন্য বন্ধ জল সরবরাহ

আগামীকাল সন্ধ্যায় ২ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। হাওড়া পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, পদ্মপুকুর জলপ্রকল্পের বোটানিক্যাল গার্ডেন পাম্প হাউসের  বিকল পাম্প সারানোর জন্যই ওই সময়টুকু জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল বন্ধ থাকবে। ১৯ নভেম্বর, শনিবার […]

আরও পড়ুন
error: Content is protected !!