পোল্যান্ডে এসে পড়ল রুশ মিসাইল, হাই অ্যালার্ট জারি ন্যাটো-র! দাবি অস্বীকার রাশিয়ার

 এবার পোল্যান্ডে এসে পড়ল রাশিয়ান মিসাইল। গতকাল, পোল্যান্ডের পূর্ব সীমান্তের একটি গ্রামে এসে পড়ে রাশিয়ায় তৈরি দুটি মিসাইল। যার জেরে মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার জেরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। পোল্যান্ড ন্যাটোর সক্রিয় সদস্য। তবে কি এবার সরাসরি সংঘর্ষে জড়াতে পারে  রাশিয়া আমেরিকা! পরিস্থিতির ওপর সতর্ক নজর […]

আরও পড়ুন

এবার হৃদরোগে আত্রান্ত ঐন্দ্রিলা শর্মা

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার সেই চিকিৎসা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। আজ, সকাল ১০টা নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তবে হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগ থেকে সারিয়ে তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। কিন্তু এখনও ঐন্দ্রিলার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

আরও পড়ুন

হলদিয়া বন্দরে ঠিকাদারি সংস্থার ঝামেলার জেরে ফের বন্ধ কাজ

ফের দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হল হলদিয়া বন্দরে। আজ, বুধবার সকাল থেকেই বন্দরের ৮নম্বর বার্থে আলমেরিয়া নামে একটি ম্যাঙ্গানিজ বোঝাই জাহাজ থেকে মাল নামানো বন্ধ হয়ে গিয়েছে। গত শনিবার যে দুই ঠিকাদার সংস্থার মধ্যে ঝামেলা হয়েছিল, তারাই এরমধ্যে জড়িত বলে জানা গিয়েছে। এদিন সকালে একটি ঠিকাদার সংস্থা কাজ করতে […]

আরও পড়ুন

বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে প্রেমিকার গলার নলি কেটে খুন

প্রেমিকাকে গলা কেটে খুনের পর তাঁর মৃতদেহের সঙ্গে নিজের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল প্রেমিক। সঙ্গে দাবি, বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি প্রেমিকার। ‘বিশ্বাসঘাতকতা করলেই ফল ভুগতে হবে’। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে এমনই বার্তা। তারপর চাদর সরাতেই হাড়হিম করা দৃশ্য। বিছানায় পড়ে রক্তাক্ত মহিলার দেহ। মধ্যপ্রদেশের ঘটনা। ২৫ বছরের শিল্পা ঝারিয়াকে খুন করে মৃতদেহের ভিডিও […]

আরও পড়ুন

ফের প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন ডোনাল্ড ট্রাম্প

বাইডেনের কাছে ২০২০ সালে হেরে যাওয়ার পর আরও একবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি ঘোষণা করেন ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এবার নতুন করে কোমর বেঁধে মার্কিন মসনদে বসার লড়াই শুরু করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন, ”আজকের দিনটা দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য হতে চলেছে। আমেরিকার প্রত্যাবর্তন এই শুরু হল। […]

আরও পড়ুন

৩ হাজার ভারতীয়ের ভিসা মঞ্জুর করলেন সুনাক

৩ হাজার ভারতীয় পেশাদার কর্মীদের ভিসায় ছাড়পত্র দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রত্যেক বছরই উক্ত সংখ্যক ভারতীয় পেশাদারকে ভিসা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ৩ হাজার কমবয়সি পেশাদার ভারতীয়কে প্রতি বছর ভিসা দেবে ইংল্যান্ড। সেই ভিসা নিয়ে সে দেশে গিয়ে সর্বোচ্চ দু’বছর থাকতে এবং কাজ করতে পারবেন তাঁরা। এই সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি […]

আরও পড়ুন

চিংড়িঘাটায় মহিলাকে পিষে দিল বাস

ফের দুর্ঘটনায় চিংড়িঘাটায়। চলন্ত বাস থেকে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে চিংড়িঘাটা থেকে নিকোপার্কের দিকে যাওয়ার রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  এস১২ রুটের একটি বাস চিংড়িঘাটা থেকে রাস্তায় ঢোকে। সেই বাস থেকেই নামেন চিনু সাঁতরা। চলন্ত বাস থেকে নামতে গিয়ে তাঁর পা পিছলে যায়।  পা স্লিপ করে পড়ে […]

আরও পড়ুন

ঝাড়গ্রামে বিরসা মুন্ডার জন্মদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রামে বীর বিরসা মুন্ডার জন্মদিবসের অনুষ্ঠানের শুরুতেই অন্যরুপে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের সঙ্গে বাজালেন তাদের চিরায়ত বাদ্যযন্ত্র। নাচের তালেও পা মেলালেন। সাথে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রশাসন ও দল যে আদিবাসীদের পাশের মানুষ ও কাছেরই মানুষ তারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবত ঢঙে। এছাড়া এদিন বীরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন তিনি। এদিন তিনি বলেন, ‘এক […]

আরও পড়ুন

লিভ-ইন পার্টনার শ্রদ্ধার দেহ ফ্রিজে রেখেই একাধিক মহিলার সঙ্গে চলত সহবাস!

লিভ-ইন পার্টনার শ্রদ্ধা বিকাশ ওয়াকারের দেহ ফ্রিজে রেখে ওই ফ্ল্যাটেই একাধিক মহিলার সঙ্গে সহবাস করেছে আফতাব আমিন পুনাওয়ালা। দিল্লিতে তরুণীর নৃশংস খুনের তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের হাতে। আফতাবের নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। তদন্তে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করে দেহের টুকরো ফ্রিজে রাখার পরে একের পর এক […]

আরও পড়ুন

ঝাড়গ্রামের বিনপুরে দোকানে ঢুকে চপ ভাজলেন মুখ্যমন্ত্রী

জেলা সফরে গিয়ে কখনও চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি৷ কখনও স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়েই মোমো বানানোয় হাত লাগান৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই ভূমিকায় দেখা গেল ঝাড়গ্রামের বিনপুরে৷ বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বিনপুরে হঠাৎই গাড়ি থামিয়ে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন […]

আরও পড়ুন
error: Content is protected !!