দিল্লিতে রেলে চাকরি দেওয়ার নাম করে গণধর্ষণ, গ্রেফতার ৪ রেলকর্মী

নিউদিল্লি স্টেশনের মধ্যে এক তরুণী শারীরিক নির্যাতনের স্বীকার। ঘটনার সঙ্গে জড়িত চার রেলকর্মী। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ চাররেল কর্মীকে গ্রেফতার করেছে। শারীরিক নির্যাতনের কথা স্বীকার করে নিয়েছেন দিল্লি রেল পুলিশের ডেপুটি কমিশনার। এরা চারজন রেলের ইলেক্ট্রিক বিভাগের কর্মী। দিল্লি রেলপুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হরিন্দর কে সিং জানিয়েছেন, ধৃত চার রেলকর্মীর হলেন সতীশ কুমার, বিনোদ কুমার, […]

আরও পড়ুন

গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এখনও জানেন না বিমান বন্দ্যোপাধ্যায়, ইডিকে ‘সাংবিধানিক নিয়ম’ মানার কথা বললেন বিধানসভার স্পিকার

গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অথচ জানেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদমাধ্যমকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি এখনও অবগত নন । বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, যদি কাওকে গ্রেফতার করা হয় তবে স্পিকারকে তা জানাতে হয়। বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, এমনটাই আইনে […]

আরও পড়ুন

অর্পিতার পর এবার মোনালিসা দাস! শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের ৭টি বাড়ির দেখভাল করতেন আরেক ঘনিষ্ঠের

অর্পিতা মুখোপাধ্যায়ের পর মোনালিসা দাস। খোঁজ মিলল মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের আরেক ঘনিষ্ঠের। যিনি কিনা বীরভূমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পত্তির দেখভাল করতেন। বীরভূমের শান্তিনিকেতনে ফুলডাঙা, প্রান্তিক এলাকায় ৭টি বাড়ি রয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এলাকা সূত্রে খবর, এর সবই দেখাশোনা করতেন ‘পার্থ-ঘনিষ্ঠ’ মোনালিসা দাস। বেশিরভাগ সময়ই এই সব বাড়ির দেখাভাল করতেন মোনালিসা দাস। বিশ্বভারতীর ছাত্রী হওয়ার সূত্রে প্রায়শই […]

আরও পড়ুন

“হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সে ধরনায় বসুন মুখ্যমন্ত্রী”, কটাক্ষ সুজনের

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের ঘটনায় তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সের বাইরে ধরনায় বসুন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সময় যেমন বসে ছিলেন।” সুজন আরও বলেন,”পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি স্বাভাবিক ঘটনা। হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যন্ত্রণার শিকার […]

আরও পড়ুন

এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য আটক

এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জালে তাঁর প্রাক্তন ব্যক্তিগত সচিব (ওএসডি) সুকান্ত আচার্য। শনিবার ভোররাতে উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে সুকান্তকে আটক করা হয় বলে ইডির একটি সূত্রে জানা গিয়েছে। পরে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিউ ব্যারাকপুর পুরসভা ১০ নম্বর ওয়ার্ড জেসি বোস রোড […]

আরও পড়ুন

একাধিক পথ ঘুরে জোকার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়

দীর্ঘ পথ ঘুরে শেষমেশ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তাঁর এখানেই মেডিক্যাল পরীক্ষা করা হবে। তারপর তাঁকে তোলা হতে পারে আদলতে, এমনটাই ইডি সূত্রে খবর। নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইএসআই হাসপাতালে সড়ক পথে আসতে কমবেশি সময় লাগে ৪০ মিনিটের মতো। সেখানে প্রায় দেড় ঘণ্টা ইডির গাড়িতে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১

মুর্শিদাবাদের ডোমকলে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হল এক দুষ্কতীকে। ধৃতের নাম নুহুনাবি মোল্লা। পুলিস জানিয়েছে, গতকাল রাতে ডোমকলের মেহেদিপাড়া মোড়ে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ বহরমপুর আদালতে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন

রাতভর জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আটক অর্পিতা মুখোপাধ্য়ায়ও

শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে। দীর্ঘ সাড়ে ২৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা । মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী ৷ সিজিও কমপ্লেক্সের পথে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ও ৷ তাঁকে আটক করা হয়েছে ৷ দু’জনকেই ইডির বিশেষ আদালতে তুলে নিজেদের […]

আরও পড়ুন

অরুণাচল-চিন সীমান্ত থেকে নিখোঁজ ৭ শ্রমিককে উদ্ধার করল বায়ুসেনা

অরুণাচল-চিন সীমান্ত থেকে নিখোঁজ ৭ জন শ্রমিককে উদ্ধার করল বায়ুসেনা। তিন সপ্তাহ আগে অসম থেকে আসা ১৩ জন শ্রমিক নিজেদের কর্মস্থল থেকে পালিয়ে যায়। তারপর থেকেই তারা নিখোঁজ ছিল। আকাশপথে নজরদারি চালিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বায়ুসেনা। দমন এলাকা থেকে তাদের মধ্যে ৭ জনকে উদ্ধার করেছে বায়ুসেনা।

আরও পড়ুন

উত্তরপ্রদেশের হাথরাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

উত্তরপ্রদেশের হাথরাসে ভয়াবহ দুর্ঘটনা। কানওয়ার যাত্রা চলাকালীন হাথরাসে সাত শিবভক্তকে পিষে দিল ট্রাক। মারা গেছেন ছয় জন। গুরুতর আহত এক জন।  শনিবার রাত ২.‌১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাথরাস জেলার বাধার গ্রামের কাছে। জানা গেছে, কানওয়ার যাত্রা উপলক্ষে ৯৩ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিবভক্তদের একটি দল যাচ্ছিল। তখনই প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক সেই মিছিলে […]

আরও পড়ুন
error: Content is protected !!